লোড হচ্ছে...
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনী ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে চিত্রনায়ক শাকিব খান-এর কিছু আচরণ নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সিনেমার অভিনেত্রী তাসনিয়া ফারিণ-এর কাঁধে হাত রেখেছেন শাকিব খান। ভিডিওতে ফারিণকে কিছুটা অস্বস্তিতে পড়তে এবং কয়েকবার হাত সরানোর চেষ্টা করতে দেখা যায় বলে দাবি করছেন অনেক দর্শক। এ দৃশ্য প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।
২ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি ২০২৬। নির্বাচন, ভোট সামনে রেখে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে নির্বাচনি প্রচারে অংশ নেয়া কিংবা সামাজিক মাধ্যমে ভোট দেয়ার আহ্বান জানালেও অনেক তারকা এবার ভোট দিতে পারছেন না, কারণ কেউ কেউ অবস্থান করছেন দেশের বাইরে।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
আবারো বাবা-মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা শাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। এর আগে শাকিব ও বুবলীর ঘরে শেহজাদ খান বীর নামে এক সন্তান রয়েছে। এবার আবার তাদের ঘরে আসছে নতুন অতিথি, বুবলী এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। শাকিব খানের পরামর্শেই সন্তান জন্ম দেয়ার প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী।
৫ ফেব্রুয়ারি, ২০২৬
পডকাস্টে প্রেমের গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়ে ফারিয়া বলেন, “না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি—সবটাই কাজের জায়গা থেকেই।” তার এই স্পষ্ট বক্তব্যে শাকিব-ফারিয়া জুটির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চলা দীর্ঘদিনের গুঞ্জনে কার্যত জল ঢেলে দেয়া হলো।
৪ ফেব্রুয়ারি, ২০২৬

